,

 

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 25 April 2026, 08:43

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবারের মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে কোতোয়ালী থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন- তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।

পুলিশ জানায়, শুক্রবার কোতোয়ালী থানার রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ভিডিও