বুধবার, ১৭ জুন ২০২৬

হাটহাজারীতে অবৈধভাবে মজুত ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২৭

চট্টগ্রামের হাটহাজারীতে একটি আবাসিক ভবন থেকে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর। এ সময় ভোজ্যতেল মজুতের দায়ে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে অবস্থিত একটি আবাসিক ভবনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিনি জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা এবং পুরাতন স্টক শেষ হওয়ার আগেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুতসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখে অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

এ সময় অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকটরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিডিও