শনিবার, ১৩ জুন ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলা : বাদীর জেরা অব্যাহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী তাঁর বাবা জামাল উদ্দিনের জেরা চলছে আদালতে।

বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার আসামির পক্ষে আইনজীবীরা জামাল উদ্দিনকে জেরা করেন। এদিন আদালতে মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি হাজির করা হয়েছে। অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মামলার বাদীর আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়  আজও বাদীর জেরা হয়েছে। ১১ আসামি ও পলাতক ১৪ আসামির  পক্ষে জেরা করা হয়েছে।আগামী ২৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

এর আগে তার পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য আদালতে শুনানি করে তিন দফা সময় প্রার্থনা করেছিলেন। শুনানির একপর্যায়ে আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে জিজ্ঞাসা করেন, তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত আছেন কি-না এবং তিনি জেরা করবেন কি-না। জবাবে তিনি জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন এবং সে জন্য সময় প্রার্থনা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছিলেন।

পূর্বতারা / ইউডি

ভিডিও