শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮

চট্টগ্রামে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একাধিক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, বর্তমানে চমেক হাসপাতালে ৪৯ জন শিশু হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৯ জনকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়েছে।

তিনি বলেন, সোমবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এলাকায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া শিশুরা সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

অন্যদিকে চিকিৎসা শেষে ৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

ভিডিও