বুধবার, ১৭ জুন ২০২৬

পতেঙ্গায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৩:৫০

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ ইমরান (২৫), মোঃ আবুল কালাম স্বপন (৩৫), এব মোঃ আরিফ (৩১)।

বুধবার ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোস্তফা আহম্মেদ। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে হাজির করা হয়েছে।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত হাইচ-মাইক্রোবাস গাড়ি তল্লাশি চালিয়ে ৮টি মোবাইল, নগদ ২১,৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার,২টি চাপাতি, ১ ওয়াকিটকি, ৪টি গাড়ির ভিন্ন ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা এবং একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দসুত্য, চাঁদাবাজিসহ ১০ টি মামলা রয়েছে।

ভিডিও