শনিবার, ১৩ জুন ২০২৬

ফটিকছড়ির উন্নয়নে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন : সরওয়ার আলমগীর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:৩২

ফটিকছড়িকে মডেল উপজেলায় পরিণত করতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম-২ আসনের সাংসদ সরওয়ার আলমগীর।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা ফটিকছড়ির সমস্যা সম্ভাবনা তুলে ধরলে উন্নয়নে সহায়ক হয়। এতে ফটিকছড়িবাসীরাও উপকৃত হবে।
সাংবাদিকসহ সকলের সহযোগিতায় ফটিকছড়ি হবে দেশের একটি মডেল উপজেলা। যেটি অন্যরা অনুকরণ, অনুসরণ করবে।

শনিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে ১৮টি চা বাগান আছে। এটা আমাদের সৌভাগ্য। এ বাগান এবং শ্রমিকদের উন্নয়নে সবরকম কাজ করে যাব। যাতে তারা উন্নত জীবন যাপন করতে পারে। ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস যাতে ফটিকছড়ির অধিবাসিরা পায় সে ব্যবস্থা করা হবে।

সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদজামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের সহ সভাপতি রাশেদ মাহমুদ ও ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, প্রবীন সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া,সাইফুল আলম সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব,প্রবীর বড়ুয়া, আবদুস সাত্তার, আহসান রিটন, সুমন কুমার দে,শ্যামল নন্দী, অনুজ দেব বাপু,এম আর আমিন প্রমুখ।


ভিডিও