শনিবার, ১৩ জুন ২০২৬

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ১০:২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে যা আগামীকাল বিকেল পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ছয়টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের এই যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশগ্রহণ করছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।

অভিযানে ৫৫০ সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।

অভিযানের সময় জঙ্গল সলিমপুরের চারিদিকে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা কর্ডন করে রাখে। প্রবেশ ও বাহিরের পথগুলোতে বসানো হয় তল্লাশিচৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিয়েছেন।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানের সময় হামলায় এক র‍্যাব সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।

প্রায় ২ দুই যুগের বেশি সময় ধরে জঙ্গল সেলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

ভিডিও