শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১২:৫৪

চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের দেয়া আগামী পাঁচ দিনের আবহাওয়া প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে একই সময়ে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার (৫ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের মাইজদীকোর্ট ও নরসিংদীতে সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শুক্রবারের (৬ মার্চ) পর থেকে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ভিডিও