০
ইকোপার্কে উদ্ধার গলাকাটা শিশু ইরা হত্যার মূল আসামি গ্রেপ্তার
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কেটে শিশু কন্যা ইরার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, ইরা হত্যাকান্ডে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
গত রোববার (১ মার্চ) সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের জঙ্গলাকীর্ণ রাস্তা থেকে গলাকাটা অবস্থায় সাত বছর বয়সী শিশুকন্যা ইরাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।