০
পবিত্র রমজান, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস।
সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস প্রতিবারের মতো এবারও ১৮ দিনের জন্য আনুষ্ঠানিক বন্ধ থাকবে।
এদিকে ৮ মার্চের আগের দুইদিন শুক্রবার-শনিবার হওয়ায় এদিনগুলোতে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। তাই রমজান ও রোজার ঈদে ২০ দিনের জন্য ছুটি পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।