বুধবার, ১৭ জুন ২০২৬

তাজুলের বিদায়, আইসিটি’তে নতুন চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে বিদায় নিলেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। তার নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এ্যাক্ট ১৯৭৩’র সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য নিম্নদ্ধকে বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো এবং একই সাথে গত ০৫/০৯/২০২৪ তারিখের নং-০২/সলিং/জিপি-শিশি/আট্রা/২০২৪ (অংশ-১)-১১৭ সংখ্যক স্মরকে প্রদত্ত জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা। মোহাম্মদ ফজলুল হক খান-এর নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এর আগে আমিনুল ইসলাম প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি।

ভিডিও