বুধবার, ১৭ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন দীপেন দেওয়ান?

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০

রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

তার ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রী হচ্ছেন।

রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশভাবে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন দীপেন দেওয়ান। পাহাড়ি এই আসনে তার বিশাল ব্যবধানের জয় দলীয় মহলে ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, এক-এগারো সময়কালে খালেদা জিয়ার আহ্বানে সিনিয়র সহকারী জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় ভূমিকা রাখার কারণেও তিনি দলের কাছে গুরুত্বপূর্ণ ও আস্থাভাজন নেতা হিসেবে বিবেচিত।

ভিডিও