বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ভোট দিবেন উপদেষ্টা ফারুক-ই-আজম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তবে চট্টগ্রাম নিবাসী ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. খালিদ হোসেন এবার ভোট দিতে পারছেন না। তিনি জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন।

নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো থেকে উপদেষ্টাদের ভোটকেন্দ্রের এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে ভোট দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে। উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিডিও