শনিবার, ১৩ জুন ২০২৬

নির্বাচন মনিটরিংয়ে সেল গঠন করেছে নগর বিএনপি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি একটি মনিটরিং সেল গঠন করেছে। ১০ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নেতৃবৃন্দ জানান, নির্বাচন চলাকালীন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও সমন্বয়ের লক্ষ্যে এই মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা নির্বাচন পরিস্থিতির সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে সবসময় উপস্থিত থাকবেন।

নির্বাচনকালীন যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নগর বিএনপির যুগ্ম আহবায়ক (শওকত আজম খাজা (দপ্তর) +৮৮০ ১৮৮১-৬৪৩৪০০) এবং যুগ্ম আহবায়ক ( শিহাব উদ্দিন মুবিন (প্রচার) +৮৮০ ১৮১৯৩৮৭২০১)- এ দুইজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

ভিডিও