সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চাকরিচ্যুত ব্যাংকারদের ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি পাপ্পার

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮

চাকরিচ্যুত ব্যাংকার ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ধানের শীষের সমর্থনে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

সভায় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ফজরের নামাজ পড়ে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বাঁশখালী আসনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে বাঁশখালীর মানুষের ইচ্ছো আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হবে।

এ সময় উপজেলার প্রধান সড়ক ৪ লেইন করা, বেড়িবাঁধসহ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান, স্বাস্থ্য ও পর্যটনখাতে উন্নয়ন এবং কৃষক, শ্রমিক, লবণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক রাশেল ইকবাল মিয়া ও অ্যাডভোকেট নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, শাকওয়াত জামান দুলাল, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রজ্জাক, চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মাস্টার লোকমান আহমদ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, আলমগীর কবির চৌধুরী, আসহাব উদ্দীন চেয়ারম্যান, রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মো. মহসিন, দেলোয়ার আজিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু আহমদ,সদস্য সচিব মো. রাশেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, যুবদল নেতা জয়নাল আবেদীন, তমিজ উদদীন, মোশাররফ হোসেন, মো. তৈয়ব, ফরিদুল আলম রানা, নাজিম উদ্দীন সিকদারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার জনসাধারণ।

ভিডিও