বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভা থাকায় সংশ্লিষ্ট এলাকায় টাঙানো নিজের সব ব্যানার,পোস্টার,ফেস্টুন অপসারণ করে নিলেন রাঙ্গুনিয়ার বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরীর অন্য দলের প্রতি এমন উদার রাজনৈতিক মানসিকতা রীতিমত দৃষ্টান্ত স্থাপন করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে।
আজ রোববার ৮ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াত ইসলামীর প্রার্থীর এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ওই বিদ্যালয়ের মাঠ এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়কের আশপাশ থেকে সব ধরনের ব্যানার খুলে নেওয়া হয়।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা স্বৈরাচার আমলে ফিরে যেতে চাই না। আমরা প্রত্যেকের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে চাই। আমি রাঙ্গুনিয়ার সব শ্রেণি পেশার মানুষের এমপি হতে চাই, সেবক হতে চাই।
আমার নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছি, যাতে সব দলের, সব ধরনের মানুষের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখে।
হুম্মাম কাদের চৌধুরীর এমন কর্মকান্ডে রাজনীতি পাড়ায় নানা আলোচনা চলছে। জামায়াতের সমাবেশস্থ থেকে নিজের সব ব্যানার,পোস্টার,ফেস্টুন সরিয়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।