রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

হালদায় ভেসে উঠলো ২৭ কেজি ওজনের মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬

হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রামদাস মুন্সীর হাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী জানান, উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে। ৩/৪দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে এটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শরীরে পচন ধরে গেছে তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিতচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিনের মৃত্যুর পরিমাণ বাড়ছে। যা এ নদীর জীববৈচিত্রের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদা পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভিডিও