০
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে কালা বাবুল ও আবু তাহের নামের দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার ( ৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত বাবুল বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মো. ইউনুসের পুত্র। তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রামদা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপর আটককৃত আবু তাহের ওই এলাকার মৃত আনু মিয়ার পুত্র ও ওয়ারেন্টভুক্ত আসামী।
লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়। তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।