রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।

নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসআইএফ সদস্যদের নতুন পোশাক প্রবর্তনের ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

ভিডিও