রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে এলজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে তিনটি এলজি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেলের বাড়ির ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোবার পানির ভেতরে লুকিয়ে রাখা একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে তিনটি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল বলেন, ‘অভিযান চালিয়ে তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ডোবার পানির মধ্যে লুকানো ছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ভিডিও