রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষিদ্ধ ‘দুষ্কৃতকারী’র তালিকায় থাকা আক্তার হোসেন (৪১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।

ভিডিও