রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চালককে হত্যার পর বাইক নিয়ে উধাও ঘাতক

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০

ফটিকছড়িতে মুজিবুর রহমান নামে ভাড়ায় চালিত এক মোটরবাইক চালককে হত্যার পর তার বাইকটি নিয়ে পালিয়েছে ঘাতকরা।

রোববার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি রক্তছড়ি চা বাগাানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, একজন মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভিডিও