রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সেন্ট মার্টিনে শেষ হল পর্যটক ভ্রমণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১৬

সরকারি বিধিনিষেধের আলোকে এ মৌসুমের জন্য পর্যটকদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া চলতি মৌসুমে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাসে প্রায় ১ লাখ ১০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩১ জানুয়ারি সেন্টমার্টিনে যাওয়া শেষ জাহাজে কোনো নতুন পর্যটক দ্বীপে যাননি। মূলত দ্বীপে অবস্থানরত প্রায় দুই হাজার পর্যটককে ফিরিয়ে আনতেই জাহাজটি পাঠানো হয়। পর্যটকদের নিয়ে জাহাজটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। ফলে এ মৌসুমে পর্যটকদের সেন্টমার্টিন গমনাগমন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

চলতি মৌসুমে কক্সবাজার শহর থেকে মোট সাতটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচল করেছে। জাহাজগুলো হলো— এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন এবং আটলান্টিক ক্রুজ।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সাল থেকে সরকার পর্যটক ভ্রমণে মৌসুমি বিধিনিষেধ আরোপ করে আসছে।

ভিডিও