রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯

চট্টগ্রামে আবদুর রহমান মিয়া নামে কারাবন্দি এক আওয়ামী লীগের নেতা মারা গেছেন। তিনি চট্টগ্রাম সিটির ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আবদুর রহমান মিয়া নগরের পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেস্টা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩ মাস আগে গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ফুসফুস ক্যান্সার ও নানা ধরনের শারিরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ‘আসামি আবদুর রহমান মিয়া কারাগারে আসার আগে থেকেই ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

ভিডিও