০
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ হাশেমের ছেলে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম–কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার জিরি মাদরাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসচাপায় স্বর্ণ ব্যবসায়ী নিহত হওয়ার খবর পরে শুনেছেন বলে জানিয়েছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ।