রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০০

বোয়ালখালীতে মোঃ জমির উদ্দিন(৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে নিজের বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জমির উদ্দিন উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরানী হাট এলাকার আবদুস শুক্কুরের বাড়ির জহির আহমদের ছেলে। সে এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নিজ রুমে ঢুকে আত্নাহত্যা করে জমির। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। জমির উদ্দিন ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করতেন। আর্থিক সংকট ও মানসিক চাপে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিডিও