,

 

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩৪৪টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবির ১০টি বেইজ ক্যাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ : 28 January 2026, 09:12

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুইমারা সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলা ও চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়া অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বিজিবি’র বেইস ক্যাম্প থেকে কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, বিশেষায়িত ‘কে-নাইন’ ডগ স্কোয়াড মোতায়ন, র‌্যাপিড এ্যাকসন টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিজিবি’র গুইমারা সেক্টরের অধীন রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।

এ সময় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক প্রমুখ বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের মতো খাগড়াছড়িতেও আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামবে বিজিবি। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরেরসরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারেন সেলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। গুইমারা সেক্টরের আওতাধীন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বেইস ক্যাম্প করে কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, বিশেষায়িত ‘কে-নাইন’ ডগ স্কোয়াড মোতায়ন, র‌্যাপিড এ্যাকসন টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ভিডিও