রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জনগণ গণতন্ত্রের পথেই যাবে-আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করা ভালো। খুটিনাটি বিষয়ে প্রপাগাণ্ডা ছড়িয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া সে পথে তো জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চাই সুষ্ঠু নির্বাচন এবং সে পথেই চলছে।

বুধবার ২৮ জানুয়ারি নগরীর ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।

এসময় তিনি সল্ট গোলা ক্রসিং থেকে নিশ্চিন্তপাড়া ওয়ার্ড অফিস মাইজপাড়া,১ নং সাইট, হিন্দু পাড়া, বাকের আলি ফকির টেক সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে। এটার জন্য বা এটার অর্থ এই নয় যে, নির্বাচনে লেভেল ফিল্ড নেই। কিছু ছোটখাটো ঘটনা ঘটছে। এটা সারাবিশ্বে ঘটে থাকে, বাংলাদেশেও ঘটছে। এটার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কেন? জনগনের সমর্থনে এ নির্বাচন হচ্ছে। এটা কেউ বাধাবস্থ করতে পারবে না। এই নির্বাচনে মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়। এটাকে বাধাগ্রস্ত করতে যারাই যাবে তারা নিজেরাই বাধাগ্রস্ত হবে। তাদের রাজনৈতিক কোন ভবিষ্যত থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দিন, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মোহাম্মদ আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ভিডিও