রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

র‌্যাব কর্মকর্তা হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৪

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান (৫৩) ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন (৩৮)। এ নিয়ে মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা হত্যার মামলায় দুজনকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একই মামলায় আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুর, ছিন্নমূল এক নং সমাজের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র‌্যাব-৭ এর সদস্যারা। এ সময় তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে র‍্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়ে গেলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভিডিও