রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বগি লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুট চালু

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১০

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেল জংশনে বগি লাইনচ্যুত হয়ে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এমন অবস্থায় রুটগুলোতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চার ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ভিডিও