বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহিদ ইশমামের কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘আজ শহিদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দেশের জন্য ইশমামের এই আত্মত্যাগ ও বলিদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ এবং লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।