রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষ দিয়ে সেজে সমাবেশে এসে সেলিব্রেটি হয়ে গেলেন দুই কর্মী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৩

চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে ধানের শীষ দিয়ে সেজে এসে সেলিব্রেটি হয়ে গেলেন মিরসরাই উপজেলার বিএনপির দুই কর্মী। তারা হলেন- মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিএনপির কর্মী নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। এই দুই কর্মী সারা গায়ে ধানের শীষ দিয়ে সেজে চোখে সানগ্লাস দিয়ে সমাবেশে উপস্থিত হন। দুই কর্মীকে দেখে গণমাধ্যম কর্মী ও নেতাকর্মীদের অনেকেই ছবি-সেলফি তুলতে শুরু করেন।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে তাদের এমন ব্যতিক্রমী সাজ দলের প্রতি তাদের ভালবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ওয়াহেদপুর পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, তারা বিএনপির নিবেদিত প্রাণ। দলের দুঃসময়ে এ দুজন আন্দোলন সংগ্রামে ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। বিএনপির প্রতিটি বড় কর্মসূচিতেই এ দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে দেখা যায়।

নেপাল চন্দ্র নাথ বলেন, আমি ছোট বেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। আমি গ্রাম পুলিশের চাকরি করতাম, বিএনপি করার অপরাধে আওয়ামী লীগের চেয়ারম্যান ফিরোজ আমাকে চাকরি ছাড়তে বাধ্য করে। আওয়ামী লীগ সরকারের সময় পরিবার নিয়ে অনেক কষ্ট করলেও দলের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলাম। আগামীতে দল ক্ষমতায় আসলে আমরা খুশি।

ভিডিও