রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষাকবচ, এ দেশের মানুষের নেতা তারেক রহমান। যিনি সেই পতাকা পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। সেজন্য তিনি ঘোষণা দিয়েছেন, আই হেভ এ প্ল্যান অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য।

তিনি আরও বলেন, তারেক রহমান এ দেশের লাখ-কোটি বেকারের জন্য তিনি নির্দিষ্ট সময়ের জন্য ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন। পণ্যের হাব সৃষ্টি করবেন। মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর এবং বর্তমান বিশ্বের সঙ্গে তালমিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন।

ভিডিও