রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

হাদির স্মরণে ‌‌‍’কবিতায় মুক্তির পাঠ’ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল নাঈম

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২১

চবি প্রতিনিধি: আধিপত্যবাদবিরোধী আন্দোলন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শহিদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে ‘কবিতায় মুক্তির পাঠ’ শীর্ষক আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে এই কবিতা পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আদিল হাসানের সভাপতিত্বে এবং জয়নুল আবেদিন ফাহিম ও উম্মে কুলসুম মার্সিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবিআসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি ওসমান বিন হাদির স্মরণে একটি স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতা পাঠ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেস মাতব্বর, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিহাদ আহনাফ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা তাহসান হাবিব, জোবায়ের হাসান সোহাগ, বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক নিয়াজ মাখদুম এবং তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদ উদ্দীন উপস্থিত ছিলেন।

বক্তারা শহিদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যকর করা এবং তার রেখে যাওয়া অসমাপ্ত সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান রাখার উদার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের বাচিক শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন চবিআসের সাধারণ সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম।

ভিডিও