রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বাড়বকুণ্ডে গণসংযোগ

সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে: আসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫০

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, বড় বড় প্রকল্প প্রয়োজন হলেও প্রান্তিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা গেলে দেশের কোনো এলাকাই বঞ্চিত বা অবহেলিত থাকবে না। তিনি বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে প্রতিটি এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ত্বরান্বিত করা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাড়বকুন্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, বাড়বকুণ্ড একটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষির সঙ্গে শিল্পের সমন্বয় ঘটানো গেলে পুরো সীতাকুণ্ডের চেহারা আমূল বদলে যেতে পারে।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে। তাই উন্নয়ন ও সুশাসন—দুটোর সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।

বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মো. রাসেল, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মো. ইসহাক, ফজলুল করিম, সাহাবউদ্দিন রাজু, লোকমান হোসেন রকি, সাইফুল ইসলাম, একরামুল হক, আকবর হোসেন, মোবারক আলী মাস্টার, মোহাম্মদ ইলিয়াছ, কাজী মো. সেলিম উদ্দিন, মো. আরিফ প্রমূখ।

ভিডিও