রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম দিনেই অশনি সংকেত

চট্টগ্রামে প্রার্থীর গাড়িতে হামলা, ভোটের আগেই আতঙ্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫১
দুর্বৃত্তরা ঢিল নিক্ষেপ করলে প্রার্থীর গাড়ির সামনের কাঁচে ফাটল ধরে।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিরাজউদ্দৌলা রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁর ব্যবহৃত গাড়িতে ঢিল ছুঁড়ে মারা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা ঢিল নিক্ষেপ করলে প্রার্থীর গাড়ির সামনের কাঁচে ফাটল ধরে। হামলার সময় মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, ‘নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন হামলায় আমি ও আমার সহযোগিরা আতঙ্কিত। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও এই ধরনের ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

ভিডিও