সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে এ মামলা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার তিনজন হলো- জাহিদ, ইউনুস ও আরিফ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।
এর আগে গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন।