রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় পেট্রোল পাম্পসংলগ্ন একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এতে জাহাজের বিভিন্ন মালামালসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ঘটনাস্থল ও স্থানীয় সূত্র জানায়, একটি দোকানে দ্বিতীয় তলা ভবনের কাজ চলছিল। ওই সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে দাহ্য স্ক্যাপ মালামাল থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম শহরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ভিডিও