রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যত্রতত্র আবর্জনা নয়— নগরবাসীকে সতর্ক করলেন মেয়র

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০১

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১৮ জানুয়ারি) নগরের রসুলবাগ আবাসিক এলাকা সংলগ্ন খালপাড়ে উন্মুক্তভাবে ময়লা রাখার স্থান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, খালের পাড়ে কিংবা যত্রতত্র আবর্জনা ফেলার ফলে নগরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা জনস্বাস্থ্য ও নগর জীবনের জন্য বড় হুমকি। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ ধরনের অনিয়ম বন্ধে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে যারা নিয়ম ভঙ্গ করে যত্রতত্র আবর্জনা ফেলবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ভিডিও