রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চট্টগ্রামে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরের কাজীর দেউড়ী এলাকায় তল্লাশি অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সেনাবাহিনী। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।

নির্বাচনের আগ পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি

ভিডিও