মহানগরীর ৩৩০ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ওই তালিকায় থাকা সন্ত্রাসীদের মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি কমিশনার হাফিজ আজিজ এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএমপি কমিশনার হাফিজ আজিজ বলেন, সিএমপি অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় এই আদেশ জারি করা হয়েছে।