রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কর্ণফুলীর তীরে গাঙচিলের নৃত্য

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩
কুয়াশার চাদরে ঢাকা কর্ণফুলী নদীর তীরে উড়ছে গাঙচিল। কখনো ক্লান্ত হয়ে ভাসছে পানিতে, খুঁজে বেড়াচ্ছে মাছ।

শীতের সকালে খাবারের খোঁজে কর্ণফুলী নদীর তীরে ভিড় জমিয়েছে গাঙচিলের দল।

শীত এলেই প্রতি বছর নদীর বুকে বেশি চোখে পড়ে এদের।

নৌকার চারপাশে চক্কর দিয়ে যাচ্ছে এরা, খাবার ছিটাতেই ছুটে আসছে কাছে।

কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা থেকে সকালে তোলা ছবি।

ভিডিও