রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫

লোহাগাড়া প্রেসক্লাবর পক্ষ থেকে পত্রিকার হকার ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাবর সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগগুলো অনেক প্রশংসনীয় এবং অনুকরণীয়। লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দদেরকে মানবিক কাজের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলেও তিনি জানান।

ভিডিও