রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পটিয়ায় প্রথমবার মীর আবুল হোসেন মাস্টার আইসিটি গোল্ড স্কলারশিপ

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৮

তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও মেধাবী শিক্ষার্থী তৈরির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মীর আবুল হোসেন মাস্টার আইসিটি গোল্ড স্কলারশিপ–২০২৬। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ আইসিটি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

শনিবার (১০ জানুয়ারি) সকালে পটিয়ার আব্দুস সুবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

স্কলারশিপ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেয়ারম্যান মীর এরশাদ রহমান। যৌথ আয়োজনে সহযোগিতা করেন নাফিস করিম চৌধুরী, সুফী রেজা,সাইফুল ইসলাম ও সানজিদা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়।

আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী সময়ে আইসিটি গোল্ড স্কলারশিপ প্রদান করা হবে। তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি পরিদর্শন করেন এডভোকেট ফোরকান, মীর সাইফুর রহমান, রিদওয়ান সিদ্দিকী, ইদ্রিস পানু, মোহাম্মদ বোরহান,  মোহাম্মদ তারেক, ইমরান হোসেন মুন্না,পরিদর্শন শেষে আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন।

ভিডিও