রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় চাষের জমিতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩২

চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ চাষের জমিতে পানি দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল ইসলাম নুরু (৫২)। তিনি পশ্চিম কলাউজান চুরুবর পাড়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছে, নিত্যদিনের মতো কৃষি জমিতে পানি দিতে গিয়েছিলেন নুরুল ইসলাম নুরু। বাড়িতে আসতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা জমিতে তাকে খুঁজতে গিয়ে নিথর অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে তীব্র শীতে তিনি মারা গেছেন।

ভিডিও