রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা

জানাজায় যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ০২:১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বজনের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় পথিমধ্যে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে রেজাউল করিম (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পদুয়া সিকদার দীঘিপাড়স্থ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজর জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।

নিহতের ভাই মুবিনুল করিম বলেন, সকালে এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য বান্দরবান থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলাম তিন ভাই। হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা আমার বড় ভাই রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ পরিবারের আবেদনের বিবেচনায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিডিও