রিভারস্টোন রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রিভারস্টোন রেস্টুরেন্টের এরাবিয়ান লাউঞ্জে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারস্টোন রেস্টুরেন্টের সম্মানিত চেয়ারম্যান মো. নুরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ডের (পতেঙ্গা) সাবেক কাউন্সিলর ডা. মো. নুরুল আবসার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং কক্সবাজার ঝিনুক রেস্টুরেন্টের চেয়ারম্যান আবু সুফিয়ান জসিম এবং রিভারস্টোন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন। এছাড়াও রিভারস্টোন রেস্টুরেন্টের সকল পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন বলেন, চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গাকে আধুনিকায়ন ও উন্নত সেবার মাধ্যমে এগিয়ে নিতে রিভারস্টোন রেস্টুরেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নেভাল এলাকার মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে আগত অতিথিদের বিশ্বমানের সেবা প্রদানের লক্ষ্যে রিভারস্টোনকে অত্যাধুনিক ব্যবস্থাপনায় পরিচালনা করা হচ্ছে।
তিনি রিভারস্টোন রেস্টুরেন্টের এক বছর পূর্তিতে সেবাগ্রহণকারী সকল অতিথি, পরিবার ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।