রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মনোনয়ন বৈধ, প্রচারণায় নামছেন নাজমুল মোস্তফা আমিন

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৫

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার খবরে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার সুযোগ পেলেন।

প্রতিক্রিয়ায় নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘আমি প্রাথমিক পদক্ষেপ অতিক্রম করেছি। এবার জনগণের ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। আশা করি, এই আসনের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমরা বিজয়ী হবো, ইনশাল্লাহ।’

ভিডিও