রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রার চেষ্টা

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে নৌবাহিনীর অভিযানে আটক ২৭৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৯

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় টহলরত নৌবাহিনীর একটি জাহাজ তাদের আটক করে।

নৌবাহিনীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। আটক ব্যক্তিরা সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও