০




বিদ্যুতের তারে বসে অপেক্ষা করা কবুতরের দল হঠাৎ উড়ে এসে ছড়িয়ে পড়ে সোনালি গমের বস্তার ওপর— নগর জীবনের কোলাহলের মাঝেই তৈরি হয় এক অনন্য নান্দনিক দৃশ্য।

প্রতিদিন মাঝিরঘাটে দলবেঁধে গম খেতে নামে কবুতরের ঝাঁক। শহরের কোলাহল ছাপিয়ে তাদের ডানার শব্দে মুহূর্তটা হয়ে ওঠে প্রাণবন্ত।

ছবিগুলো মাঝিরঘাট স্ট্যান্ড রোড থেকে গতকাল দুপুরে তোলা।